قَالَ وَأَخْبَرَنِي عَطَاءٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাবী বলেন, আমাকে ‘আতা (রাহিঃ) বলেছেন যে, ইব্নু যুবায়র (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর বায়’আত গ্রহণের প্রথম দিকে ইব্নু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর কাছে এ বলে লোক পাঠালেন যে, ‘ঈদুল ফিত্রের সালাতে আযান দেয়া হতো না এবং খুত্বা হল সালাতের পরে।
সহীহুল বুখারী (959)