حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏
হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে রুকূ‘ ও সিজদা পুর্ণরূপে আদায় করছে না। সে যখন তার সালাত শেষ করে, তখন হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বললেন, তুমি তো সালাত আদায় করনি। আবূ ওয়াইল (রাহিঃ) বলেন, আমার মনে হয় তিনি এও বলেছিলেন যে, এভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও, তাহলে মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তরীকা হতে বিচ্যুত হয়ে মারা যাবে।

সহীহুল বুখারী (808)