عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, কোন নারীর ব্যাপারে আমি এত হিংসা করিনি, যতটা খাদিজাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) –এর ব্যাপারে করেছি। আর তার কারণ এই যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর রব্ব তাঁকে আদেশ দিয়েছেন যে, খাদিজাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) –কে জান্নাতের একটি ঘরের খোশ খবর পৌঁছে দিন। (আধুনিক প্রকাশনী- ৬৯৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৭৬)

সহীহুল বুখারী (7484)