مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى تَبُوْكَ وَاسْتَخْلَفَ عَلِيًّا فَقَالَ أَتُخَلِّفُنِيْ فِي الصِّبْيَانِ وَالنِّسَاءِ قَالَ أَلَا تَرْضَى أَنْ تَكُوْنَ مِنِّيْ بِمَنْزِلَةِ هَارُوْنَ مِنْ مُوْسَى إِلَّا أَنَّهُ لَيْسَ نَبِيٌّ بَعْدِي.
وَقَالَ أَبُوْ دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ سَمِعْتُ مُصْعَبًا.
وَقَالَ أَبُوْ دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ سَمِعْتُ مُصْعَبًا.
মুস'আব ইবনু সা'দ তাঁর পিতা (আবূ ওয়াক্কাস) (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাবূক যুদ্ধাভিযানে রওয়ানা হন। আর 'আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে স্বীয় স্থলাভিষিক্ত করেন। 'আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আপনি কি আমাকে শিশু ও মহিলাদের মধ্যে ছেড়ে যাচ্ছেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি কি এ কথায় রাযী নও যে, তুমি আমার কাছে সে মর্যাদায় অধিষ্ঠিত হারূন যে মর্যাদায় মূসার কাছে অধিষ্ঠিত ছিলেন। পার্থক্য শুধু এতটুকু যে [হারূন (আঃ) নবী ছিলেন আর] আমার পরে কোন নবী নেই। [৩৭০৬; মুসলিম ৪৪/৪, হাঃ ২৪০৪]
আবূ দাঊদ (রাহিঃ) বলেন, শু'বাহ (রাহিঃ) আমাকে হাকাম (রাহিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন; আমি মুসআব (রাহিঃ) থেকে শুনেছি। (আধুনিক প্রকাশনী ৪০৬৮, ইসলামিক ফাউন্ডেশন ৪০৭১)
আবূ দাঊদ (রাহিঃ) বলেন, শু'বাহ (রাহিঃ) আমাকে হাকাম (রাহিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন; আমি মুসআব (রাহিঃ) থেকে শুনেছি। (আধুনিক প্রকাশনী ৪০৬৮, ইসলামিক ফাউন্ডেশন ৪০৭১)
সহীহুল বুখারী (4416)