وَقَالَ عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ عَنْ يَزِيْدَ بْنِ أَبِيْ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ سَلَمَةَ يَقُوْلُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ وَخَرَجْتُ فِيْمَا يَبْعَثُ مِنَ الْبَعْثِ تِسْعَ غَزَوَاتٍ عَلَيْنَا مَرَّةً أَبُوْ بَكْرٍ وَمَرَّةً أُسَامَةُ.
উমার ইবনু হাফ্‌স ইবনু গিয়াস (রাহিঃ) তাঁর পিতা হাফস্‌ হতে বর্ণিত, ইয়াযীদ ইবনু আবী 'উবাইদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মাধ্যমে সালামাহ ইবনুল আকওয়া' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। আর তিনি যেসব সেনাভিযান পাঠিয়েছিলেন এর নয়টি সেনাভিযানে অংশ নিয়েছি। এ সব সেনাভিযানে একবার আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদের অধিনায়ক থাকতেন। আরেকবার উসামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদের অধিনায়ক থাকতেন। [৪২৭০; মুসলিম ৩২/৪৯, হাঃ ১৮১৫] (আধুনিক প্রকাশনী ৩৯৩৭, ইসলামিক ফাউন্ডেশন ৩৯৪১)

সহীহুল বুখারী (4271)