وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيْدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ أَخْبَرَنِيْ نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّاسَ كَانُوْا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ تَفَرَّقُوْا فِيْ ظِلَالِ الشَّجَرِ فَإِذَا النَّاسُ مُحْدِقُوْنَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا عَبْدَ اللهِ انْظُرْ مَا شَأْنُ النَّاسِ قَدْ أَحْدَقُوْا بِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمْ يُبَايِعُوْنَ فَبَايَعَ ثُمَّ رَجَعَ إِلَى عُمَرَ فَخَرَجَ فَبَايَعَ.
ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, হুদাইবিয়াহ্‌র দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে লোকজন বিভিন্ন গাছের ছায়ায় ছড়িয়ে গিয়েছিলেন। এক সময় তাঁরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ভিড় করেছিলেন। তখন ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ওহে ‘আবদুল্লাহ! দেখতো মানুষের কী হয়েছে? তাঁরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ভিড় করেছে কেন? ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দেখলেন যে, তাঁরা বাই’আত গ্রহণ করছেন। তাই তিনিও বাই’আত গ্রহণ করলেন। এরপর ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে ফিরে আসলেন। তখন ‘উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রওয়ানা করলেন এবং বাই’আত নিলেন। [৩১৯৬] (আধুনিক প্রকাশনী ৩৮৬৭, ইসলামিক ফাউন্ডেশন ৩৮৭০)

সহীহুল বুখারী (4187)