حَدَّثَنَا ابْنُ أَبِيْ مَرْيَمَ حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ حَدَّثَنِيْ ابْنُ أَبِيْ مُلَيْكَةَ قِيْلَ لِابْنِ عَبَّاسٍ هَلْ لَكَ فِيْ أَمِيْرِ الْمُؤْمِنِيْنَ مُعَاوِيَةَ فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ قَالَ أَصَابَ إِنَّهُ فَقِيْهٌ
ইব্নু আবূ মুলায়কাহ (রাহিঃ) হতে বর্ণিত, ইব্নু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলা হল, আপনি আমীরুল মু’মিনীন মু’আবিয়াহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সঙ্গে এ বিষয় আলাপ করবেন কি? যেহেতু তিনি বিতর সলাত এক রাক’আত আদায় করেছেন। ইব্নু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তিনি ঠিকই করেছেন, কারণ তিনি নিজেই একজন ফকীহ্। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৮২, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৯০)
সহীহুল বুখারী (3765)