قَالَ ابْنُ جُرَيْجٍ: وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ جَدِّهِ، بِمِثْلِ هَذِهِ الصِّفَةِ: أَنَّ رَجُلًا عَضَّ يَدَ رَجُلٍ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ، «فَأَهْدَرَهَا أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ»
ইয়া’লা ইবনু উমাইয়্যা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, ইবনু জুরাইজ (রাহিঃ) বলেন, ‘আবদুল্লাহ্ ইবনু আবূ মুলায়কা (রাহিঃ) তার দাদার সূত্রে অনুরূপ একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাত দাঁত দিয়ে কামড়ে ধরল। এতে (লোকটি তার হাত বের করার জন্য সজোরে টান দিলে) (যে কামড় দিয়েছিল) তার সামনের দাঁত পড়ে যায়। আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কোন ক্ষতিপূরণের দাবী বাতিল করে দেন।
সহীহুল বুখারী (2266)