حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ مَالِكًا، وَسَأَلَهُ، عُبَيْدُ اللَّهِ بْنُ الرَّبِيعِ أَحَدَّثَكَ دَاوُدُ عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا فِي خَمْسَةِ أَوْسُقٍ أَوْ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ قَالَ نَعَمْ.
‘আবদুল্লাহ ইবনু আবদুল ওহ্হাব (রাহিঃ) হতে বর্ণিত, আমি মালিকের কাছে শুনেছি, উবায়দুল্লাহ ইবনু রাবী’ (রাহিঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, আবূ সুফিয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সূত্রে আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে দাঊদ (রাহিঃ) এই হাদীস কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ ওসাক অথবা পাঁচ ওসাকের কম পরিমাণে আরিয়্যা বিক্রয়ের অনুমতি দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
সহীহুল বুখারী (2190)