حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ هُوَ الزَّعْفَرَانِيُّ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ قَالَ رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ وَيُصَلِّي رَكْعَتَيْنِ
‘আবদুল ‘আযীয ইব্‌নু রূফাই (রাহিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইব্‌নু যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে ফজরের সালাতের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) সালাত আদায় করতে দেখেছি। (আঃপ্রঃ ১৫২২, ইঃফাঃ ১৫২৮)

সহীহুল বুখারী (1630)