9962 - حَدِيثُ حم: " كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ، فَكَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ هَهُنَا وَهَهُنَا، فَقُلْتُ لَهُ، فَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ " الْحَدِيثَ.

قَالَ أَحْمَدُ: عَنْ أَبِي أَحْمَدَ الزُّبَيْرِيِّ، عَنْ سُفْيَانَ. وَعَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ؛ كِلاهُمَا عَنْ مَنْصُورٍ، عَنْهُ، بِهِ. وَعَنْ عَبْدِ الْوَهَّابِ، عَنْ هِشَامٍ، عَنْ حَمَّادٍ، عَنْهُ، بِمَعْنَاهُ. .

ـ‌.
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (একজন রাবী বলেন,) আমি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম। তিনি তার সওয়ারীর উপর আরোহণ করে এদিক-ওদিক মুখ করে সালাত আদায় করছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এভাবেই করতে দেখেছি।

ইতহাফুল মাহারাহ (9962)