14133 - حَبَّةُ بْنُ جُوَيْنٍ، عَنْ عَلِيٍّ.

حَدِيثٌ (مي) : " لَوْ أَنَّ رَجُلا صَامَ الدَّهْرَ كُلَّهُ، وَقَامَ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ قُتِلَ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ، لَحَشَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مَعَ مَنْ يَرَى أَنَّهُ كَانَ عَلَى هُدًى ".

مي فِي الْعِلْمِ: أنا مُوسَى بْنُ خَالِدٍ، ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ الأَعْوَرِ، عَنْهُ، بِهَذَا. قَوْلَهُ.
আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি আজীবন রোযা রাখে এবং আজীবন (সালাতে) দাঁড়িয়ে থাকে, এরপর তাকে রুকন (হাজারে আসওয়াদ) ও মাকামের (মাকামে ইব্রাহীম) মধ্যবর্তী স্থানে হত্যা করা হয়, তাহলেও কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সঙ্গেই হাশর করবেন, যাকে সে সঠিক পথে (হিদায়াতের উপর) আছে বলে মনে করত।

ইতহাফুল মাহারাহ (14133)