1308 - حَدِيثٌ (حم) : دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي رَهْطٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، فَقَالَ: صَلَّيْتُمْ؟ يَعْنِي: الْعَصْرَ، قَالُوا: نَعَمْ. قُلْنَا: أخبرنا بِشَيْءٍ أَصْلَحَكَ اللَّهُ، مَتَى كَانَ رَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم، يُصَلِّي هَذِهِ الصَّلاةَ؟ قَالَ: كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ.
أَحْمَدُ: ثنا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْهُ، بِهِ.
ـ.
أَحْمَدُ: ثنا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْهُ، بِهِ.
ـ.
আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমরা মদীনার একদল লোকের সাথে তাঁর কাছে প্রবেশ করলাম। তিনি বললেন, তোমরা কি সালাত আদায় করেছ? (অর্থাৎ: আসরের সালাত)। তারা বলল, হ্যাঁ। আমরা বললাম, আল্লাহ আপনার অবস্থার উন্নতি করুন, আপনি আমাদেরকে কিছু বলুন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখন এই সালাত আদায় করতেন? তিনি বললেন, তিনি তখন এই সালাত আদায় করতেন যখন সূর্য শুভ্র ও পরিচ্ছন্ন (উজ্জ্বল) থাকত।
ইতহাফুল মাহারাহ (1308)