11826 - حَدِيثٌ (حم) : رَأَيْتُ رَسُولَ اللَّهِ ، صلى الله عليه وسلم، وَقَفَ عِنْدَ الْجَمْرَةِ الثَّانِيَةِ أَطْوَلَ مِمَّا وَقَفَ عِنْدَ الْجَمْرَةِ الأُولَى، ثُمَّ أَتَى جَمْرَةَ الْعَقَبَةِ فَرَمَاهَا وَلَمْ يَقِفْ عِنْدَهَا. أَحْمَدُ: ثنا أَبُو مُعَاوِيَةَ، ثنا حَجَّاجٌ، عَنْهُ، بِهَذَا.
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি যে, তিনি দ্বিতীয় জামরাহর (স্তম্ভের) কাছে প্রথম জামরাহর কাছে দাঁড়ানোর চেয়ে অধিক সময় দাঁড়িয়েছিলেন। এরপর তিনি জামরাতুল আকাবায় এলেন, সেটিতে কংকর নিক্ষেপ করলেন এবং তার কাছে দাঁড়ালেন না।
ইতহাফুল মাহারাহ (11826)