10450 - حَدِيثٌ (عه حم) : " إِذَا كُنْتُمْ ثَلاثَةً فَلا يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا ، وَلا يُقِيمُ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ فَيَجْلِسَ فِيهِ ". عه فِي الاسْتِئْذَانِ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ ، وَعَلانُ الْقَرَاطِيسِيُّ ، قَالا: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ. وثنا الصَّغَانِيُّ ، ثنا خَلَفٌ ، ثنا غُنْدَرٌ ، كِلاهُمَا ، عَنْ شُعْبَةَ ، عَنْهُ ، بِهِ. قَالَ أَحْمَدُ: ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، ثنا شُعْبَةُ ، بِهِ.
আব্দুল্লাহ ইবন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন তোমরা তিনজন হবে, তখন দুইজন যেন তাদের তৃতীয় সাথীকে বাদ দিয়ে গোপনে কথা না বলে। আর কোনো ব্যক্তি যেন তার ভাইকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে।
ইতহাফুল মাহারাহ (10450)