1035 - وَبِهِ (حم) : كَانَ الرَّجُلُ يَأْتِي النَّبِيَّ، صلى الله عليه وسلم، فَيُسْلِمُ لِلشَّيْءِ يُعْطَاهُ مِنَ الدُّنْيَا ، فَمَا يُمْسِي حَتَّى يَكُونَ الإِسْلامُ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, একজন লোক নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসত, অতঃপর দুনিয়ার যে বস্তু তাকে দেওয়া হতো, তার বিনিময়ে সে ইসলাম গ্রহণ করত। কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই ইসলাম তার নিকট দুনিয়া ও তাতে যা কিছু আছে, সবকিছুর চেয়ে বেশি প্রিয় হয়ে উঠত।

ইতহাফুল মাহারাহ (1035)