715 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى أَبُو عَامِرٍ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ : كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبَسَّمَ، فَقُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ! بِمَ تَبَسَّمْتَ ؟ قَالَ : ` عَجِبْتُ لِلْمُؤْمِنِ وَجَزَعِهِ مِنَ السَّقَمِ، وَلَوْ يَعْلَمُ مَا لَهُ فِي السَّقَمِ لأَحَبَّ أَنْ يَكُونَ سَقِيمًا حَتَّى يَلْقَى اللَّهَ ` . قَالَ الْبَزَّارُ : لا يَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ إِلا مِنْ هَذَا الْوَجْهِ . *
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ছিলাম, তখন তিনি মুচকি হাসলেন। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কিসের জন্য হাসলেন? তিনি বললেন, ‘আমি মুমিনের অসুস্থতা নিয়ে তার অস্থিরতা (বা অস্থির হয়ে ওঠা) দেখে বিস্মিত হই। যদি সে জানত যে অসুস্থতার মধ্যে তার জন্য কী (প্রতিদান) রয়েছে, তবে সে আল্লাহ্র সাথে মিলিত হওয়া পর্যন্ত অসুস্থ থাকতে ভালোবাসত।’
কাশুফুল আসতার (715)