2336 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، ثنا ... بْن الْوَضَّاحِ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ : كُنْتُ أَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` ادْنُ مِنِّي ` فَدَنَوْتُ مِنْهُ فَمَا شَمَمْتُ مِسْكًا وَلا عَنْبَرًا أَطْيَبَ مِنْ رِيحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . قَالَ الْبَزَّارُ : لا يُرْوَى عَنْ مُعَاذٍ مَرْفُوعًا إِلا بِهَذَا الإِسْنَادِ . *
মু’আয ইবনে জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে পথ চলছিলাম। তিনি আমাকে বললেন, "আমার নিকটবর্তী হও।" অতঃপর আমি তাঁর নিকটবর্তী হলাম। (কাছে গিয়ে) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুগন্ধির চেয়ে উত্তম কোনো কস্তূরী (মিশক) বা আম্বর কখনও শুঁকিনি।
কাশুফুল আসতার (2336)