2059 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، ثنا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَبُو جَهْلٍ : لَئِنْ رَأَيْتُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَطَأَنَّ عَلَى عُنُقِهِ، فَيَقُولُ هُوَ ذَاكَ هُوَ، قَالَ : مَا أَرَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَوْ فَعَلَ، لأَخَذَتْهُ الْمَلائِكَةُ عِيَانًا، وَلَوْ أَنَّ الْيَهُودَ تَمَنَّوُا الْمَوْتَ لَمَاتُوا ` . قُلْتُ : هُوَ فِي الصَّحِيحِ، وَغَيْرُهُ بِغَيْرِ هَذَا السِّيَاقِ . *
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবু জাহল বলেছিল, ‘আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তবে অবশ্যই তার ঘাড়ের উপর পা রাখব।’



তখন (কাছের লোকেরা) বলল, ‘তিনি তো এই যে, তিনি!’ কিন্তু (আবু জাহল) বলল, ‘আমি তাকে দেখতে পাচ্ছি না।’



তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি সে তা করত, তবে ফেরেশতাগণ প্রকাশ্যে তাকে পাকড়াও করতেন। আর যদি ইয়াহুদিরা (আল্লাহর শাস্তির ভয়ে) মৃত্যু কামনা করত, তবে অবশ্যই তারা মারা যেত।’

কাশুফুল আসতার (2059)