9783 - عَنْ مُعَاذٍ - يَعْنِي: ابْنَ جَبَلٍ - قَالَ: «بَعَثَنِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى قُرًى عَرَبِيَّةٍ، فَأَمَرَنِي أَنْ آخُذَ حَظَّ الْأَرْضِ.» قَالَ سُفْيَانُ: حَظُّ الْأَرْضِ: الثُّلُثُ وَالرُّبْعُ.

رَوَاهُ أَحْمَدُ، وَفِيهِ جَابِرٌ الْجُعْفِيُّ وَهُوَ ضَعِيفٌ.
মু'আয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কিছু আরব পল্লীর উদ্দেশ্যে প্রেরণ করেন এবং আমাকে নির্দেশ দেন যেন আমি ভূমি থেকে (উৎপাদনের) অংশ গ্রহণ করি। সুফিয়ান বলেন, ভূমির অংশ হলো এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশ।

মাজমাউয-যাওয়াইদ (9783)