9749 - عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «رَأَيْتُ الْغَنِيمَةَ تُجَزَّأُ خَمْسَةَ أَجْزَاءٍ، ثُمَّ يُسْهَمُ عَلَيْهَا فَمَا كَانَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَهُوَ لَهُ يَتَخَيَّرُ».

رَوَاهُ أَحْمَدُ وَفِيهِ ابْنُ لَهِيعَةَ وَفِيهِ ضَعْفٌ وَحَدِيثُهُ حَسَنٌ، وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি গনীমতের মালকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়, অতঃপর সেগুলোর উপর লটারি করা হয়। তারপর যা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য ছিল, তা তাঁরই ছিল এবং তিনি তা থেকে পছন্দ করে নিতেন।

মাজমাউয-যাওয়াইদ (9749)