845 - وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «لَمْ يَزَلْ أَمْرُ بَنِي إِسْرَائِيلَ مُعْتَدِلًا حَتَّى بَدَا فِيهِمْ أَبْنَاءُ سَبَايَا الْأُمَمِ، فَأَفْتَوْا بِالرَّأْيِ، فَضَّلُوا وَأَضَلُّوا».
رَوَاهُ الْبَزَّارُ، وَفِيهِ قَيْسُ بْنُ الرَّبِيعِ، وَثَّقَهُ شُعْبَةَ وَالثَّوْرِيُّ، وَضَعَّفَهُ جَمَاعَةٌ، وَقَالَ ابْنُ الْقَطَّانِ: هَذَا إِسْنَادٌ حَسَنٌ.
رَوَاهُ الْبَزَّارُ، وَفِيهِ قَيْسُ بْنُ الرَّبِيعِ، وَثَّقَهُ شُعْبَةَ وَالثَّوْرِيُّ، وَضَعَّفَهُ جَمَاعَةٌ، وَقَالَ ابْنُ الْقَطَّانِ: هَذَا إِسْنَادٌ حَسَنٌ.
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: বনী ইসরাঈলের সকল বিষয় ভারসাম্যপূর্ণ ছিল, যতক্ষণ না তাদের মধ্যে অন্য জাতির যুদ্ধবন্দীদের সন্তানরা আত্মপ্রকাশ করলো। অতঃপর তারা মনগড়া রায়ের ভিত্তিতে ফতোয়া দিতে শুরু করলো, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হলো এবং অন্যদেরও পথভ্রষ্ট করলো। হাদিসটি বাযযার বর্ণনা করেছেন। এতে ক্বায়স ইবনুর রবী’ রয়েছে। তাকে শু’বাহ ও সাওরী নির্ভরযোগ্য বললেও একদল রাবী দুর্বল বলেছেন। আর ইবনুল কাত্তান বলেছেন: এই সনদটি হাসান।
মাজমাউয-যাওয়াইদ (845)