8098 - وَعَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أُمِّهِ - وَكَانَتْ قَدْ صَلَّتِ الْقِبْلَتَيْنِ - قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «لَا تَنْتَبِذُوا التَّمْرَ وَالزَّبِيبَ جَمِيعًا وَانْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَتِهِ».

رَوَاهُ الطَّبَرَانِيُّ وَفِيهِ ابْنُ إِسْحَاقَ وَهُوَ ثِقَةٌ وَلَكِنَّهُ مُدَلِّسٌ.
মাবদ ইবনু কা'ব ইবনু মালিকের মাতা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত—যিনি উভয় কিবলার দিকে ফিরে সালাত আদায় করেছিলেন—তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা খেজুর ও কিশমিশ একত্রে ভিজিয়ে রাখবে না। বরং তোমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে ভিজিয়ে রাখবে।

মাজমাউয-যাওয়াইদ (8098)