5987 - عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ عَرَفَاتٍ

وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ. وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ» ".

رَوَاهُ أَحْمَدُ.
জুবাইর ইবনু মুত'ইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “আরাফার সমগ্র এলাকা অবস্থানস্থল। আর তোমরা আরাফার (সীমানা থেকে) সরে থেকো। আর মুযদালিফার সমগ্র এলাকাও অবস্থানস্থল। আর তোমরা মুহাসসির (উপত্যকা) থেকে সরে থেকো। আর মিনার সকল পথই কুরবানি করার স্থান। আর তাশরিকের সকল দিনই যবেহ করার দিন।” (আহমাদ)

মাজমাউয-যাওয়াইদ (5987)