5746 - وَعَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَامَ فِي الْكَعْبَةِ فَسَبَّحَ، وَكَبَّرَ، وَدَعَا [اللَّهَ عَزَّ وَجَلَّ]، وَاسْتَغْفَرَ، وَلَمْ يَرْكَعْ، وَلَمْ يَسْجُدْ».

رَوَاهُ أَحْمَدُ، وَالطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ بِنَحْوِهِ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
ফযল ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কা'বার ভেতরে দাঁড়ালেন। অতঃপর তিনি তাসবীহ পাঠ করলেন, তাকবীর বললেন, দু'আ করলেন এবং ইস্তিগফার করলেন, কিন্তু তিনি রুকূ' করলেন না এবং সিজদাও করলেন না।

মাজমাউয-যাওয়াইদ (5746)