5681 - وَعَنْ أَنَسٍ «أَنَّ أُمَّ سُلَيْمٍ حَاضَتْ بَعْدَمَا أَفَاضَتْ، فَأَمَرَهَا النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ تَنْفِرَ».
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, উম্মু সুলাইম তাওয়াফে ইফাদা সম্পন্ন করার পর ঋতুমতী হন। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে (মক্কা থেকে) চলে যাওয়ার (প্রত্যাবর্তন করার) নির্দেশ দেন।
মাজমাউয-যাওয়াইদ (5681)