4357 - وَعَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ، وَهُوَ يَسْأَلُ عَنْ حِلْيَةِ السَّيْفِ: أَمِنَ الْكُنُوزِ هِيَ؟ قَالَ: نَعَمْ، هِيَ مِنَ الْكُنُوزِ. فَقَالَ رَجُلٌ: هَذَا شَيْخٌ أَحْمَقُ قَدْ ذَهَبَ عَقْلُهُ. فَقَالَ أَبُو أُمَامَةَ: أَمَا أَنِّي مَا أُحَدِّثُكُمْ إِلَّا مَا سَمِعْتُ.

رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ، وَفِيهِ بَقِيَّةٌ، وَهُوَ ثِقَةٌ وَلَكِنَّهُ مُدَلِّسٌ.
আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে তরবারির অলঙ্কার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো—তা কি কুনূযের (সঞ্চিত সম্পদ) অন্তর্ভুক্ত? তিনি বললেন: হ্যাঁ, তা কুনূযের অন্তর্ভুক্ত। তখন এক ব্যক্তি বলল: এই বৃদ্ধ তো নির্বোধ হয়ে গেছেন, তার বুদ্ধি লোপ পেয়েছে। তখন আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: জেনে রাখো! আমি তোমাদেরকে যা শু‌নেছি, তা ব্যতীত অন্য কিছুই বর্ণনা করিনি।

মাজমাউয-যাওয়াইদ (4357)