3467 - وَعَنِ ابْنِ عُمَرَ «عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِ: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ».

رَوَاهُ الْبَزَّارُ وَالْطَبَرَانِيُّ فِي الْكَبِيرِ وَالْأَوْسَطِ، وَفِيهِ سَعِيدُ بْنُ سِنَانٍ وَهُوَ ضَعِيفٌ.
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিতর সালাতে ‘সাব্বিহিসমা রব্বিকাল আ‘লা’, ‘কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন’ এবং ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ (সূরাহ) পাঠ করতেন। হাদীসটি বায্‌যার এবং তাবারানী (আল-কাবীর ও আল-আওসাতে) বর্ণনা করেছেন। এতে সাঈদ ইবনু সিনান রয়েছেন এবং তিনি যঈফ (দুর্বল)।

মাজমাউয-যাওয়াইদ (3467)