2900 - وَعَنْ إِبْرَاهِيمَ قَالَ: دَخَلَ عَلْقَمَةُ وَالْأَسْوَدُ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَا: إِنَّ أُمَّ الْأَسْوَدِ أُقْعِدَتْ وَأَنَّهُ يُرْكِزُ لَهَا عَوْدَ الْمِرْوَحَةِ تَسْجُدُ عَلَيْهِ فَمَا تَرَى؟ قَالَ: إِنِّي لَأَرَى الشَّيْطَانَ يَعْرِضُ بِالْعُودِ، لِتَسْجُدَ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَاعَتْ وَإِلَّا تُومِئُ إِيمَاءً.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ لَمْ يُدْرِكِ ابْنَ مَسْعُودٍ وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ لَمْ يُدْرِكِ ابْنَ مَسْعُودٍ وَبَقِيَّةُ رِجَالِهِ ثِقَاتٌ.
আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আলকামা ও আসওয়াদ তাঁর নিকট প্রবেশ করে বলল, আসওয়াদের মাতা (শারীরিকভাবে অসুস্থতার কারণে) স্থির হয়ে গেছেন এবং তাঁর জন্য একটি হাতপাখার কাঠি গেড়ে রাখা হয় যার উপর তিনি সিজদা করেন। আপনার অভিমত কী? তিনি বললেন, আমি তো দেখছি শয়তান ওই কাঠিকে প্রদর্শন করছে। সে যদি সক্ষম হয়, তবে যেন মাটিতেই সিজদা করে। আর যদি না পারে, তবে ইশারা-ইঙ্গিত দ্বারা সিজদা আদায় করবে।
মাজমাউয-যাওয়াইদ (2900)