1385 - وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ: «سَأَلْتُ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ. قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَكُلَّ سَاعَةٍ يَمْسَحُ الْإِنْسَانُ عَلَى الْخُفَّيْنِ وَلَا يَنْزِعُهُمَا؟ قَالَ: " نَعَمْ» ".
رَوَاهُ أَحْمَدُ.
رَوَاهُ أَحْمَدُ.
মাইমূনা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আতা ইবনু ইয়াসার বলেন, আমি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী মাইমূনা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে) বললাম, হে আল্লাহর রাসূল! মানুষ কি প্রতি মুহূর্তে মোজার উপর মাসেহ করতে পারে এবং তা খুলবে না? তিনি বললেন, হ্যাঁ। (আহমাদ)
মাজমাউয-যাওয়াইদ (1385)