13208 - وَعَنِ ابْنِ عُمَرَ «أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَهَى عَنِ الْوَحْدَةِ، أَنْ يَبِيتَ الرَّجُلُ وَحْدَهُ أَوْ يُسَافِرَ وَحْدَهُ».

رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) নিঃসঙ্গতা (আল-ওয়াহদাহ) থেকে নিষেধ করেছেন; যে (কোনো) ব্যক্তি যেন একা রাত যাপন না করে অথবা একা ভ্রমণ না করে।

মাজমাউয-যাওয়াইদ (13208)