12680 - وَعَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رِيَاضِ الْجَنَّةِ، وَبِبَيْتٍ فِي أَعْلَاهَا، وَبِبَيْتٍ فِي أَسْفَلِهَا، لِمَنْ تَرَكَ الْجَدَلَ وَهُوَ مُحِقٌّ، وَتَرَكَ الْكَذِبَ وَهُوَ ضَاحِكٌ، وَحَسُنَ خُلُقُهُ».

رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ أَبُو حَاتِمٍ سُوَيْدُ بْنُ إِبْرَاهِيمَ، ضَعَّفَهُ الْجُمْهُورُ وَوَثَّقَهُ ابْنُ مَعِينٍ فِي رِوَايَةٍ، وَبَقِيَّةُ رِجَالِهِ رِجَالُ الصَّحِيحِ.
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ) বলেছেন: আমি জান্নাতের উদ্যানসমূহে একটি ঘরের, জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের এবং জান্নাতের সর্বনিম্ন স্থানে একটি ঘরের জামিন—তার জন্য যে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেও তর্ক-বিতর্ক পরিহার করে, হাসি-ঠাট্টার মাঝেও মিথ্যা বলা ছেড়ে দেয় এবং যার চরিত্র সুন্দর।

মাজমাউয-যাওয়াইদ (12680)