12509 - وَعَنِ ابْنِ عَبَّاسٍ «عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ قَالَ فِي الدَّجَّالِ: " أَعْوَرُ هِجَانُ أَزْهَرُ، كَأَنَّ رَأْسَهُ أَصَلَةٌ، أَشْبَهُ النَّاسِ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ، فَأَمَّا هَلَكُ الْهُلَّكِ فَإِنَّ رَبَّكُمْ - تَبَارَكَ وَتَعَالَى - لَيْسَ بِأَعْوَرَ» ".

رَوَاهُ أَحْمَدُ وَالطَّبَرَانِيُّ.
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দাজ্জাল সম্পর্কে বলেছেন: "সে হবে একচোখা, অত্যন্ত ফর্সা ও উজ্জ্বল [চেহারার]। তার মাথা হবে যেন একটি বিরাট সাপ। মানুষের মধ্যে সে আব্দুল উযযা ইবনু কাতান নামক ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ হবে। আর যারা ধ্বংস হবে, তারা [দাজ্জালকে ইলাহ মনে করে] ধ্বংস হবে; কেননা তোমাদের প্রতিপালক – বরকতময় ও সুমহান তিনি – কখনোই একচোখা নন।"

মাজমাউয-যাওয়াইদ (12509)