15685 - عن عبد اللَّه بن عمرو قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم:"يخرج الدجال في أمتي فيمكث أربعين -لا أدري أربعين يومًا أو أربعين شهرًا أو أربعين عامًا- فيبعث اللَّه عيسى ابن مريم، كأنه عروة بن مسعود، فيطلبه، فيهلكه، ثم يمكث الناس سبع سنين، ليس بين اثنين عداوة، ثم يرسل اللَّه ريحا باردة من قبل الشام، فلا يبقى على وجه الأرض أحد في قلبه مثقال ذرة من خير أو إيمان إلا قبضته، حتى لو أن أحدكم دخل في كبد جبل لدخلته عليه حتى تقبضه".



صحيح رواه مسلم في الفتن (2940) عن عبيد اللَّه بن معاذ العنبري، حدّثنا أبي، حدّثنا شعبة، عن النعمان بن سالم، قال: سمعت يعقوب بن عاصم بن عروة بن مسعود الثقفي، عن عبد

اللَّه بن عمرو، فذكره في حديث طويل.
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমার উম্মতের মধ্যে দাজ্জাল আগমন করবে এবং সে চল্লিশ থাকবে—আমি জানি না, চল্লিশ দিন নাকি চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর। এরপর আল্লাহ ঈসা ইবন মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি উরওয়াহ ইবন মাসঊদের মতো দেখতে হবেন। তিনি তাকে (দাজ্জালকে) সন্ধান করে হত্যা করবেন। এরপর লোকেরা সাত বছর অবস্থান করবে, এই সময়ে দুইজনের মাঝেও কোনো প্রকার শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ সিরিয়ার দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন। পৃথিবীর বুকে এমন কেউ অবশিষ্ট থাকবে না, যার হৃদয়ে এক অণু পরিমাণও কল্যাণ বা ঈমান আছে, কিন্তু সেই বাতাস তার রূহ কব্জা করে নেবে। এমনকি তোমাদের কেউ যদি পাহাড়ের অভ্যন্তরেও প্রবেশ করে, তবে সেই বাতাস তার কাছে প্রবেশ করবে এবং তাকে কব্জা করে নেবে।"

আল-জামি` আল-কামিল (15685)