Arabic source text

সহীহ মুসলিম

সহীহ মুসলিম

Show
Leave blank for the whole book.
Print / save PDF
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ غَيْرَ أَنَّ فِي رِوَايَةِ يَحْيَى بْنِ سَعِيدٍ مِنَ الزِّيَادَةِ وَرَخَّصَ فِي كَلْبِ الْغَنَمِ وَالصَّيْدِ وَالزَّرْعِ وَلَيْسَ ذَكَرَ الزَّرْعَ فِي الرِّوَايَةِ غَيْرُ يَحْيَى .
৫৪১-(.../...) ইয়াহইয়া ইবনু হাবীব আল হারিসী, মুহাম্মাদ ইবনু হাতিম, মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ (রহঃ) ..... শুবাহ (রহঃ) হতে উক্ত সনদে অবিকল বর্ণিত আছে। তবে ইয়াহইয়া ইবনু সাঈদ এর বর্ণনায় একটু অতিরিক্ত আছে। তা হল, "তিনি বকরী পাহারা দেয়ার, শিকার করার এবং চাষাবাদ করার কুকুর রাখার অনুমতি দিয়েছেন।" ইয়াহইয়া ছাড়া আর কারো বর্ণনায় চাষাবাদের কথা উল্লেখ নেই। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৪৫, ইসলামিক সেন্টারঃ ৫৬১)
And Yahya ibn Habib al-Harithi narrated it to me, saying: Khalid—meaning Ibn al-Harith—narrated to us. And Muhammad ibn Hatim narrated to me, saying: Yahya ibn Sa'id narrated to us. And Muhammad ibn al-Walid narrated to me, saying: Muhammad ibn Ja'far narrated to us. All of them narrated from Shu'bah regarding this chain of transmission with something similar, except that in the narration of Yahya ibn Sa'id there is the addition: "And he granted a concession regarding the dog of sheep, hunting, and cultivation." And no one mentioned cultivation in the narration except Yahya.

সহীহ মুসলিম (541)

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ .
৫৪২-(৯৪/২৮১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ও কুতাইবাহ (রহঃ) ..... জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৪৬, ইসলামিক সেন্টারঃ ৫৬২)
And it was narrated to us by Yahya ibn Yahya and Muhammad ibn Rumh, who both said: Layth informed us. And it was also narrated to us by Qutaybah, who said: Layth narrated to us, from Abu al-Zubayr, from Jabir, from the Messenger of Allah, peace and blessings be upon him, that he forbade urinating into still water.

সহীহ মুসলিম (542)

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ " .
৫৪৩-(৯৫/২৮২) যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন জমা পানিতে প্রস্রাব করে তা দিয়ে যেন গোসল না করে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৪৭, ইসলামিক সেন্টারঃ ৫৬৩)
Zuhayr ibn Harb narrated to me, Jarir narrated to us, from Hisham, from Ibn Sirin, from Abu Hurayrah, from the Prophet, peace and blessings be upon him, who said: "None of you should urinate in still water, then bathe from it."

সহীহ মুসলিম (543)

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَبُلْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي ثُمَّ تَغْتَسِلُ مِنْهُ " .
৫৪৪-(৯৬/...) মুহাম্মদ ইবনু রাফি' (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি এমনটি করো না যে, চলন্ত নয় এমন জমা পানিতে প্রস্রাব করবে তারপর আবার তা থেকে গোসল করবে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৪৮, ইসলামিক সেন্টারঃ ৫৬৪)
And Muhammad ibn Rafi' narrated to us, 'Abd al-Razzaq narrated to us, Ma'mar narrated to us, from Hammam ibn Munabbih, who said: This is what Abu Hurayrah narrated to us, from Muhammad, the Messenger of Allah, peace and blessings be upon him. Then he mentioned hadiths, among them: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "Do not urinate in still water that does not flow, then wash yourself from it."

সহীহ মুসলিম (544)

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَبُو الطَّاهِرِ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، جَمِيعًا عَنِ ابْنِ وَهْبٍ، - قَالَ هَارُونُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، - أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ " . فَقَالَ كَيْفَ يَفْعَلُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلاً .
৫৪৫-(৯৭/২৮৩) হারূন বিন সাঈদ আল আইলী, আবূ তাহির ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ..... আব হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ নাপাক অবস্থায় যেন জমা পানিতে গোসল না করে। তখন আবূ সায়িব জিজ্ঞেস করলেন, হে আবূ হুরাইরাহ! তাহলে সে কিভাবে গোসল করবে? জবাবে আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, পানি উঠিয়ে নিয়ে গোসল করবে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৪৯, ইসলামিক সেন্টারঃ ৫৬৫)
Harun ibn Sa'id al-Ayli, Abu al-Tahir, and Ahmad ibn Isa narrated to us, all from Ibn Wahb. Harun said: Ibn Wahb narrated to us, saying: Amr ibn al-Harith informed me, from Bukayr ibn al-Ashajj, that Abu al-Sa'ib, the freed slave of Hisham ibn Zuhrah, narrated to him that he heard Abu Hurayrah say: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "Let none of you bathe in standing water while in a state of major ritual impurity (junub)." So he asked, "How should he do it, O Abu Hurayrah?" He replied, "He should take it out (and pour it over himself) scoop by scoop."

সহীহ মুসলিম (545)

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، - وَهُوَ ابْنُ زَيْدٍ - عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا، بَالَ فِي الْمَسْجِدِ فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعُوهُ وَلاَ تُزْرِمُوهُ " . قَالَ فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ .
৫৪৬-(৯৮/২৮৪) কুতাইবাহ বিন সাঈদ (রহঃ) ..... আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (তিনি বলেছেন) এক বেদুঈন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করতে শুরু করল। উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ তাকে বাধা দিতে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ থামো, তাকে প্রস্রাব করতে বাধা দিও না। আনাস বলেন, লোকটির প্রস্রাব করা শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি আনিয়ে তার প্রস্রাবের উপর ঢেলে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫০, ইসলামিক সেন্টারঃ ৫৬৬)
And Qutaybah ibn Sa'id narrated to us, Hammad—he being Ibn Zayd—narrated to us, from Thabit, from Anas, that a Bedouin urinated in the mosque, and some of the people stood up against him. The Messenger of Allah, peace and blessings be upon him, said: "Leave him and do not interrupt him." He said: When he had finished, he called for a bucket of water and poured it over it.

সহীহ মুসলিম (546)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ الدَّرَاوَرْدِيِّ، - قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ، - عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ أَعْرَابِيًّا، قَامَ إِلَى نَاحِيَةٍ فِي الْمَسْجِدِ فَبَالَ فِيهَا فَصَاحَ بِهِ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعُوهُ " . فَلَمَّا فَرَغَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَنُوبٍ فَصُبَّ عَلَى بَوْلِهِ .
৫৪৭-(৯৯/...) মুহাম্মাদ বিন আল মুসান্না, ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, একদা জনৈক বেদুঈন এসে মসজিদের এক কোনে দাঁড়িয়ে প্রস্রাব করতে থাকলে লোকজন চিৎকার করে তাকে বিরত রাখার চেষ্টা করল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থাম, তাকে বাধা দিও না। তার প্রস্রাব করা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি আনতে আদেশ দিলেন এবং প্রস্রাবের উপর ঢেলে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫১, ইসলামিক সেন্টারঃ ৫৬৭)
Muhammad ibn al-Muthanna narrated to us, Yahya ibn Sa'id al-Qattan narrated to us, from Yahya ibn Sa'id al-Ansari. And (in another chain) Yahya ibn Yahya and Qutaybah ibn Sa'id narrated to us, both from al-Darawardi — Yahya ibn Yahya said: 'Abd al-'Aziz ibn Muhammad al-Madani informed us — from Yahya ibn Sa'id, that he heard Anas ibn Malik mention that a Bedouin stood in a corner of the mosque and urinated in it. The people shouted at him, but the Messenger of Allah, peace and blessings be upon him, said: "Leave him." When he had finished, the Messenger of Allah, peace and blessings be upon him, ordered a bucket of water to be brought, and it was poured over his urine.

সহীহ মুসলিম (547)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، - وَهُوَ عَمُّ إِسْحَاقَ - قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَهْ مَهْ . قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُزْرِمُوهُ دَعُوهُ " . فَتَرَكُوهُ حَتَّى بَالَ . ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَاهُ فَقَالَ لَهُ " إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَىْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلاَ الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلاَةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ " . أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَأَمَرَ رَجُلاً مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ .
৫৪৮-(১০০/২৮৫) যুহারর বিন হারব (রহঃ) ..... ইসহাকের চাচা আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মসজিদে নববীতে বসে ছিলাম। এ সময় হঠাৎ এক বেদুঈন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল, তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ থামো থামো' বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন। আনাস বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তাকে বাধা দিও না, বরং তাকে ছেড়ে দাও লোকেরা তাকে ছেড়ে দিল, সে প্রস্রাব সেরে নিল।



তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাছে ডেকে বললেনঃ এটা হলো মাসজিদ। এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না। বরং এ হল আল্লাহর যিকর করা, সালাত আদায় করা এবং কুরআন পাঠ করার স্থান। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যেভাবে বলেছেন তাই আনাস বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্য থেকে এক ব্যক্তিকে এক বালতি পানি আনে আদেশ করলেন। সে এক বালতি পানি আনলে তিনি তা প্রস্রাবের উপর ঢেলে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫২, ইসলামিক সেন্টারঃ ৫৬৮)
Zuhayr ibn Harb narrated to us, ‘Umar ibn Yunus al-Hanafi narrated to us, ‘Ikrimah ibn ‘Ammar narrated to us, Ishaq ibn Abi Talhah narrated to me, Anas ibn Malik narrated to me — and he was Ishaq’s uncle — he said: While we were in the mosque with the Messenger of Allah, peace and blessings be upon him, a Bedouin came and stood urinating in the mosque. The companions of the Messenger of Allah, peace and blessings be upon him, said, “Stop, stop!” He said: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Do not interrupt him; leave him.” So they left him until he finished urinating. Then the Messenger of Allah, peace and blessings be upon him, called him and said to him, “These mosques are not suitable for any of this urine or filth; they are only for the remembrance of Allah, Mighty and Majestic, prayer, and recitation of the Qur’an.” — or as the Messenger of Allah, peace and blessings be upon him, said. He said: Then he ordered a man from the people, who brought a bucket of water and poured it over it.

সহীহ মুসলিম (548)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُبَرِّكُ عَلَيْهِمْ وَيُحَنِّكُهُمْ فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ .
৫৪৯-(১০১/২৮৬) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শিশুদেরকে আনা হতো। তিনি তাদের জন্যে বারাকাত ও কল্যাণের দু'আ করতেন এবং 'তাহনীক (কিছু চিবিয়ে মুখে ঢুকিয়ে দিতেন) করতেন। একদিন একটি শিশুকে আনা হল, (তিনি তাকে কোলে তুলে নিলেন) শিশুটি তার কোলে প্রস্রাব করে দিল, পরে তিনি পানি চেয়ে নিলেন এবং প্রস্রাবের উপর পানির ছিটা দিলেন, আর তা ধুলেন না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৩, ইসলামিক সেন্টারঃ ৫৬৯)
Narrated to us Abu Bakr ibn Abi Shaybah and Abu Kurayb, both saying: narrated to us Abdullah ibn Numayr, narrated to us Hisham, from his father, from Aisha, the wife of the Prophet (peace be upon him), that the Messenger of Allah (peace be upon him) used to have young children brought to him, and he would invoke blessings upon them and chew dates for them [to place in their mouths]. A young child was brought to him, and the child urinated on him, so he called for water and followed the urine with it, but he did not wash it.

সহীহ মুসলিম (549)

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَبِيٍّ يَرْضَعُ فَبَالَ فِي حِجْرِهِ فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ .
৫৫০-(১০২/...) যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার একটি শিশুকে আনা হল। শিশুটি তার কোলে প্রস্রাব করে দিল। তারপর তিনি পানি আনিয়ে প্রস্রাবের উপর (ছিটা) ঢেলে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৪, ইসলামিক সেন্টারঃ ৫৭০)
And Zuhayr ibn Harb narrated to us, Jarir narrated to us, from Hisham, from his father, from 'A'ishah, who said: A nursing infant was brought to the Messenger of Allah (peace be upon him), and the infant urinated in his lap. He called for water and poured it over [the urine].

সহীহ মুসলিম (550)

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ .
৫৫১-(.../...) ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে এ সূত্রে ইবনু নুমায়রের হাদীসের অবিকল বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৫, ইসলামিক সেন্টারঃ ৫৭১)
And Ishaq ibn Ibrahim narrated to us, informing us 'Isa, who narrated to us Hisham, with this chain of transmission, a narration similar to the hadith of Ibn Numayr.

সহীহ মুসলিম (551)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِابْنٍ لَهَا لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَوَضَعَتْهُ فِي حِجْرِهِ فَبَالَ - قَالَ - فَلَمْ يَزِدْ عَلَى أَنْ نَضَحَ بِالْمَاءِ .
৫৫২-(১০৩/২৮৭) মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ..... উম্মু কায়স বিনতু মিহসান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি তার শিশু পুত্র সহ, যে তখনও খাদ্য খাওয়া শুরু করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। তার শিশু পুত্রটি তখনও কঠিন খাদ্য খেতে শুরু করেনি। তিনি শিশুটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে রেখে দিলেন। সে তার কাপড়ে প্রস্রাব করে দিল। বর্ণনাকারী বলেন, তাতে তিনি পানি ছিটিয়ে দেয়া ছাড়া অধিক কিছুই করলেন না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৬, ইসলামিক সেন্টারঃ ৫৭২)
Muhammad ibn Rumh ibn al-Muhajir narrated to us: al-Layth informed us, from Ibn Shihab, from Ubayd Allah ibn Abd Allah, from Umm Qays bint Mihsan, that she brought a son of hers to the Messenger of Allah (peace be upon him) who had not yet eaten food. She placed him in his lap, and the boy urinated. He said: He did nothing more than sprinkle water over it.

সহীহ মুসলিম (552)

وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ .
৫৫৩-(.../...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আবূ বকর ইবনু আবূ শইবাহ (রহঃ), আমুর আন নাকিদ (রহঃ) ও যুহায়র ইবনু হারব (রহঃ) সকলেই ইবনু উয়াইনাহ্ (রহঃ) এর মাধ্যমে যুহরী (রহঃ) থেকে এ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন, "অতঃপর তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] পানি আনিয়ে তা ছিটিয়ে দিলেন"। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৭, ইসলামিক সেন্টারঃ ৫৭৩)
And it was narrated to us by Yahya ibn Yahya, Abu Bakr ibn Abi Shaybah, 'Amr al-Naqid, and Zuhayr ibn Harb, all of them from Ibn 'Uyaynah, from al-Zuhri, with this chain of transmission. And he said: "So he called for water and sprinkled it."

সহীহ মুসলিম (553)

وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ، - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ أَحَدُ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ - قَالَ أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ - قَالَ عُبَيْدُ اللَّهِ - أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ بَالَ فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَاءٍ فَنَضَحَهُ عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلاً .
৫৫৪-(১০৪/...) হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবাহ ইবনু মাসউদ (রহঃ) থেকে বর্ণিত। উম্মু কায়স বিনতু মিহসান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাই'আত গ্রহণকারিণী প্রথম মুজাহির মহিলাদের অন্যতম। তিনি ছিলেন বানু আসাদ ইবনু খুযাইমাহ গোত্রের উক্কাশাহ ইবনু মিহসান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর বোন। রাবী বলেন, তিনি (উম্মু কায়স) আমাকে জানান যে, তিনি একবার তার এক পুত্রকে যে তখনো খাবার গ্রহণের বয়সে পৌছেনি-নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। উবাইদুল্লাহ বলেন, তিনি আমাকে জানান যে, তার সে পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে প্রস্রাব করে দিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়ে তার কাপড়ের উপর ছিটিয়ে দিলেন এবং তা মোটেই ধুলেন না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৮, ইসলামিক সেন্টারঃ ৫৭৪)
Harmalah ibn Yahya narrated it to me; Ibn Wahb informed us; Yunus ibn Yazid informed me that Ibn Shihab informed him, saying: 'Ubaydullah ibn 'Abdullah ibn 'Utbah ibn Mas'ud informed me that Umm Qays bint Mihsan—and she was among the first female emigrants who pledged allegiance to the Messenger of Allah, peace and blessings be upon him, and she was the sister of 'Ukashah ibn Mihsan, one of the Banu Asad ibn Khuzaymah—said: She informed me that she came to the Messenger of Allah, peace and blessings be upon him, with a son of hers who had not yet reached the age of eating food. 'Ubaydullah said: She informed me that that son of hers urinated in the lap of the Messenger of Allah, peace and blessings be upon him, so the Messenger of Allah, peace and blessings be upon him, called for water and sprinkled it over his garment, and he did not wash it thoroughly.

সহীহ মুসলিম (554)

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، أَنَّ رَجُلاً، نَزَلَ بِعَائِشَةَ فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ نَضَحْتَ حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرْكًا فَيُصَلِّي فِيهِ .
৫৫৫-(১০৫/২৮৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আলকামাহ ও আল আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। একদিন জনৈক ব্যক্তি আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ঘরে মেহমান হল। আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দেখলেন, ভোরে সে তার কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্ন দোষ হয়েছিল) তা দেখে আয়িশাহ বললেনঃ মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে (মনের সন্দেহ দূর করার জন্যে) জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা, এমনও হয়েছে আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই সালাত আদায় করেছেন*। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৫৯, ইসলামিক সেন্টারঃ ৫৭৫)
And Yahya ibn Yahya narrated to us, informing us Khalid ibn Abdullah, from Khalid, from Abu Ma'shar, from Ibrahim, from 'Alqamah and al-Aswad, that a man stayed with 'A'ishah and in the morning he was washing his garment. 'A'ishah said: "It would have sufficed you, if you had seen it, to wash the spot of it. And if you did not see it, you could have sprinkled water around it. And I recall myself rubbing it from the garment of the Messenger of Allah, peace and blessings be upon him, with a rubbing, and he would pray in it."

সহীহ মুসলিম (555)

وَحَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، وَهَمَّامٍ، عَنْ عَائِشَةَ، فِي الْمَنِيِّ قَالَتْ كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
৫৫৬-(১০৬/...) উমর ইবনু হাফস্ ইবনু গিয়াস (রহঃ) ... 'আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বীর্য সম্পর্কে বলেন, আমি তা (বীর্য) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে নখ দিয়ে আঁচড়ে ফেলতাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৬০, ইসলামিক সেন্টারঃ ৫৭৬)
And 'Umar ibn Hafs ibn Ghiyath narrated to us, from his father, from al-A'mash, from Ibrahim, from al-Aswad and Hammam, from 'A'ishah, regarding semen, she said: "I used to rub it off the garment of the Messenger of Allah, peace and blessings be upon him."

সহীহ মুসলিম (556)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، جَمِيعًا عَنْ أَبِي مَعْشَرٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُغِيرَةَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، ح وَحَدَّثَنِي ابْنُ حَاتِمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، وَمُغِيرَةَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، فِي حَتِّ الْمَنِيِّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ خَالِدٍ عَنْ أَبِي مَعْشَرٍ .
৫৫৭-(১০৭/...) কুতাইবাহ ইবনু সাঈদ, ইসহাক ইবনু ইবরাহীম, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আয়িশাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে বীর্য রগড়িয়ে ফেলা সম্পর্কে, আবূ মা'শার থেকে বর্ণিত খালিদের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৬১, ইসলামিক সেন্টারঃ ৫৭৭)
Qutaybah ibn Sa'id narrated to us: Hammad—meaning Ibn Zayd—narrated to us, from Hisham ibn Hassan. (Another chain:) Ishaq ibn Ibrahim narrated to us: Abdah ibn Sulayman informed us: Ibn Abi Arubah narrated to us, both from Abu Ma'shar. (Another chain:) Abu Bakr ibn Abi Shaybah narrated to us: Hushaym narrated to us, from Mughirah. (Another chain:) Muhammad ibn Hatim narrated to me: Abd al-Rahman ibn Mahdi narrated to us, from Mahdi ibn Maymun, from Wasil al-Ahdab. (Another chain:) Ibn Hatim narrated to me: Ishaq ibn Mansur narrated to us: Isra'il narrated to us, from Mansur and Mughirah. All of these are from Ibrahim, from al-Aswad, from A'ishah, concerning the rubbing of semen from the garment of the Messenger of Allah, peace and blessings be upon him, similar to the hadith of Khalid from Abu Ma'shar.

সহীহ মুসলিম (557)

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَائِشَةَ، بِنَحْوِ حَدِيثِهِمْ .
৫৫৮-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইবনু উওয়াইনাহ্ (রহঃ) এর সূত্রে আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৬২, ইসলামিক সেন্টারঃ ৫৭৮)
And Muhammad ibn Hatim narrated to me, Ibn 'Uyaynah narrated to us, from Mansur, from Ibrahim, from Hammam, from 'A'ishah, similar to their hadith.

সহীহ মুসলিম (558)

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الْمَنِيِّ، يُصِيبُ ثَوْبَ الرَّجُلِ أَيَغْسِلُهُ أَمْ يَغْسِلُ الثَّوْبَ فَقَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ الْمَنِيَّ ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ فِي ذَلِكَ الثَّوْبِ وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغَسْلِ فِيهِ .
৫৫৯-(১০৮/২৮৯) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আমর ইবনু মাইমূন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুলাইমান ইবনু ইয়াসারকে জিজ্ঞেস করলাম যে, বীর্য কোন লোকের কাপড়ে লেগে গেলে সে শুধু সে বীর্য ধুয়ে ফেলবে না কাপড়টাই ধুয়ে ফেলবে? তিনি বললেন, 'আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বীর্য ধুয়ে ফেলতেন তারপর সে কাপড়েই সালাতের জন্যে বেরিয়ে যেতেন আর আমি (পিছন থেকে) সে কাপড়ে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৬৩, ইসলামিক সেন্টারঃ ৫৭৯)
And Abu Bakr ibn Abi Shaybah narrated to us, saying: Muhammad ibn Bishr narrated to us, from 'Amr ibn Maymun, who said: I asked Sulayman ibn Yasar about semen that gets on a man's garment—should he wash it, or wash the garment? He said: 'A'ishah told me that the Messenger of Allah (peace be upon him) used to wash the semen, then go out to prayer in that same garment, while I could see the trace of the washing on it.

সহীহ মুসলিম (559)

وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَابْنُ أَبِي زَائِدَةَ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، بِهَذَا الإِسْنَادِ أَمَّا ابْنُ أَبِي زَائِدَةَ فَحَدِيثُهُ كَمَا قَالَ ابْنُ بِشْرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ الْمَنِيَّ وَأَمَّا ابْنُ الْمُبَارَكِ وَعَبْدُ الْوَاحِدِ فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
৫৬০-(.../...) আবূ কামিল আল জাহদারী, আবূ কুরায়ব ও ইবনু আবূ যায়িদাহ (রহঃ) এরা সকলেই আমর ইবনু মাইমূন থেকে এ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনু যায়িদার হাদীস ইবনু বিশর এর অনুরূপ যাতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিজে) বীর্য ধুলেন। আর ইবনুল মুবারক (রহঃ) ও 'আবদুল ওয়াহিদ (রহঃ) এর হাদীসে রয়েছে যে, আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেনঃ আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে ধুয়ে ফেলতাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৬৪, ইসলামিক সেন্টারঃ ৫৮০)
And Abu Kamil al-Jahdari narrated to us, saying: 'Abd al-Wahid — meaning Ibn Ziyad — narrated to us. (Another chain:) And Abu Kurayb narrated to us, saying: Ibn al-Mubarak and Ibn Abi Za'idah informed us, all of them on the authority of 'Amr ibn Maymun, with this chain of transmission. As for Ibn Abi Za'idah, his narration is as Ibn Bishr stated: that the Messenger of Allah, peace and blessings be upon him, used to wash off the seminal fluid. As for Ibn al-Mubarak and 'Abd al-Wahid, in their narration she said: "I used to wash it off the garment of the Messenger of Allah, peace and blessings be upon him."

সহীহ মুসলিম (560)